মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘‌নেইমারই আমার আদর্শ, ওর পাশে খেলতে চাই’‌


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০১৮

স্টাফ রিপোর্টার:

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই ভিনিসিয়াস জুনিয়র বললেন, ‘‌নেইমারই আমার আদর্শ, তাই ওর পাশে খেলতে চাই।’‌ ভিনিসিয়াস অবশ্য আগেই সই করে দিয়েছিলেন রিয়ালে। কিন্তু চুক্তি অনুযায়ী ১৮ বছর পূর্ণ হওয়ার পরেই ক্লাবে আসতে পেরেছেন। কিন্তু ক্লাবের হয়ে নেইমারের পাশে তাঁর খেলার স্বপ্ন এখনই পূরণ হবে বলে মনে হচ্ছে না। কারণ, আগেরদিনই নেইমার জানিয়ে দিয়েছিলেন রিয়েলে আসার কোনো পরিকল্পনা তাঁর নেই। তিনি থাকতে পিএসজিতেই।

তবে ব্রাজিলের হয়ে হয়তো খুব শিগগিরই নেইমারের সঙ্গে খেলতে দেখা যেতে পারে ভিনিসিয়াসকে। ব্রাজিলীয় তরুণ বলেছেন, ‘‌আমার মনে হয় নেইমারের সঙ্গে আমার খেলার স্টাইলের মিল রয়েছে। যদি লোকে আমাকে রোনালদোর (‌বড়)‌ সঙ্গে তুলনা করে। কিন্তু দু’‌জনের মতোই হতে পারলে দারুণ হবে।’‌



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি