শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১০ জেলায় নতুন ডিসি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৯.২০১৮

ডেস্ক রিপোর্ট: ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জয়পুরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পটুয়াখালী, চাঁদপুর, দিনাজপুর, মেহেরপুর, কুড়িগ্রাম ও সিলেটে নতুন ডিসি নিয়োগ দিয়ে এই আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বরগুনা, পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, নড়াইল, নাটোর, চুয়াডাঙ্গা, মাগুরা, সাতক্ষীরা ও বগুড়ার ডিসি হিসেবে ১০ উপ-সচিব পদ মর্যাদার কর্মকর্তাকে ডিসি হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মাঠ প্রশাসনের সঙ্গে সরাসরি সরকারের শীর্ষ পর্যায়ে যোগাযোগের সেতু হিসেবে কাজ করেন ডিসিরা।

আদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক অতুল সরকারকে জয়পুরহাট, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব সেবাষ্টিন রেমাকে গাইবান্ধা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব বেগম সাবিনা ইয়াসমিনকে পঞ্চগড়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবেদ হোসেনকে ঠাকুরগাঁও, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসিচব মো. মতিউল ইসলাম চৌধুরীকে পটুয়াখালীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. কেএম কামরুজ্জামান সেলিমকে চাঁদপুর, স্থানীয় সরকার বিভাগেরর উপসচিব মো. মাহমুদুল আলমকে দিনাজপুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব আতাউল গনিকে মেহেরপুর, ভূমি মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মাদ জাকির হোসেনকে কুড়িগ্রাম ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এম কাজী এমদাদুল ইসলামকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি