শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভারত তাদের দেশের মতো বাংলাদেশ নিবার্চন দেখতে চায়: কাদের


ভারত তাদের দেশের মতো বাংলাদেশ নিবার্চন দেখতে চায়: কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৯.২০১৮

 

ডেস্ক রিপোর্ট:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ভারত তাদের দেশের মতো বাংলাদেশে নিবার্চন দেখতে চায়।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভারতের বাণিজ্য, শিল্প ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী সুরেশ প্রভুর সঙ্গে ভারত-বাংলাদেশ বাণিজ্যিক বিষয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হবে বলে তিনি ( মন্ত্রী শ্রী সুরেশ প্রভুর) আশা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উজ্জ্বল হয়েছে এ জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি