ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপের ১৪তম আসরের ফাইনালে ভারতের বিরুদ্ধে দারুণ ব্যাটিং করেছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। যদিও ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে থার্ড আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্বান্তে আউট হয়েছেন এ মারকুটে ব্যাটসম্যান।
তার আউট নিয়ে এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা।
স্বাভাবিকভাবেই ক্রীড়াপাগল প্রধানমন্ত্রীকেও বিষয়টি ছুঁয়ে গেছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক সাংবাদিক প্রশ্নে লিটনের ব্যাটিংয়ের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।























































