শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মার নামেই হবে পদ্মাসেতু : ওবায়দুল কাদের


প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মার নামেই হবে পদ্মাসেতু : ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট:  আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান না পদ্মা সেতু তার নামে হোক। তার নির্দেশেই সেতুর নাম পদ্মা সেতু হবে ।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, নিজ নামে পদ্মাসেতুর নাম হোক তা চান না প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু পরিবারের কারো নামে নয়, নাম হবে ‘পদ্মা সেতুই’।

মন্ত্রী আরও জানান, কোটা বাতিলের বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদনের পর কোটার জন্য দাবি করলে তা প্রধানমন্ত্রী দেখবেন। প্রয়োজনে সংশোধন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি