বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিলেটের সমাবেশে ‘কাউয়া’ স্লোগান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট:আশরাফ চৌধুরী রাজু, সিলেট: সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ চলছে। বেলা ২টা থেকে এই সমাবেশ শুরু হয়েছে।

সমাবেশে বিকাল ৩টা ৫৩ মিনিটে বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘‘বাংলাদেশকে ফতুর করে দিয়েছেন ‘রাবিশ মন্ত্রী’ মুহিত সাহেব।’’

তিনি সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা কি রাবিশ মন্ত্রীকে চেনেন?’
ওই সময় উপস্থিত নেতাকর্মীরা ‘হ্যাঁ’ বলে জবাব দেয়। একইসাথে নেতাকর্মীরা ‘কাউয়া কাউয়া’ বলে স্লোগান শুরু করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি