ডেস্ক রিপোর্ট:বিশ্বে প্রথমবারের মত দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে ‘বায়োমেট্রিক’ পারাপার ব্যবস্থা চালু হচ্ছে। অর্থাৎ এধরনের ব্যবস্থায় যাত্রীরা বিমানবন্দরটিতে চেহারা ও ‘আইরিশ’ সনাক্তকরণের সাহায্যে পারাপারের সুযোগ পাবে। এধরনের ‘বায়োমেট্রিক’ পারাপারে যাত্রীদের ইমিগ্রেশন তল্লাশিতে সময় লাগবে প্রচলিত ব্যবস্থার চেয়ে অনেক কম। উপস্থিত হওয়া মাত্রই কোনো যাত্রীর চেকিং অনায়াসে ঘটে যাবে। একে বলা হচ্ছে ‘সিমলেস এয়ারপোর্ট জার্নি’। এজন্যে বিমানবন্দরে প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হয়েছে। যেসব স্থানে বিমানবন্দরে এধরনের যন্ত্রপাতি বসানো হয়েছে তা দিকচিহ্ন দেয়া হয়েছে যাত্রীদের সুবিধার জন্যে। প্রথম ও বিজনেস ক্লাসের যাত্রীরা এধরনের পারাপার সুবিধা সর্বাগ্রে পাবেন। লাউঞ্জ চেকিং, বোর্ডিং গেট ও ট্রানজিট কাউন্টারের মত স্থানগুলোতে দ্রুত ছাড় পাবেন যাত্রীরা। দুবাই ছাড়াও আমিরাতের অন্যান্য এয়ারপোর্টে পর্যাক্রমে এধরনের পারাপার সুবিধা চালু করা হবে।
দুবাই জেনারেল ডাইরেক্টোরেট অব রেসিডেন্সি এন্ড ফরেনারস’এর প্রধান মেজর জেনারেল মোহাম্মেদ আহমেদ আলমাররি বলেন, এটিই হচ্ছে বিশ্বের প্রথম পাসপোর্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা যেখানে যাত্রীরা একটি নির্দিষ্ট সুরঙ্গ পথে সহজে হেঁটে কোনো মানব হস্তক্ষেপ ছাড়াই ইমিগ্রেশন কর্তৃপক্ষের যান্ত্রিক তত্ত্বাবধানের মধ্যে দিয়ে বিমানবন্দরে পারাপারের সুযোগ পাবেন। আরব বিজনেস

























































