বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০১৮


ডেস্ক রিপোর্ট:সুপ্রিম কোর্টের পাঁচজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আইন মন্ত্রণালয় থেকে তাদের অব্যাহতি দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অব্যাহতি পাওয়া পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন- জহিরুল হক জহির, আবদুল্লাহ আল মামুন, মো. জাহাঙ্গীর আলম, শেখ একেএম মনিরুজ্জামান কবীর ও মনজুর কাদের।

রাষ্ট্রপতির পক্ষে তাদের নিয়োগ আদেশ বাতিল করে মঙ্গলবার আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটার অনুবিভাগ। তবে তাদেরকে অব্যাহতি দেওয়ার কারণ আদেশে উল্লেখ করা হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি