শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষাগার আন্তর্জাতিক পরিদর্শনের জন্য প্রস্তুত করছে উ.কোরিয়া


পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষাগার আন্তর্জাতিক পরিদর্শনের জন্য প্রস্তুত করছে উ.কোরিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: উত্তর কোরিয়া নিজেদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষাগারগুলো আন্তর্জাতিক পরিদর্শনের জন্য প্রস্তুত করছে বলে তথ্য পেয়েছে দক্ষিণ কোরীয় গোয়েন্দা বিভাগ। বুধবার দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্য কিম মিন-কি’র বরাত দিয়ে এতথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম ইয়নহাপ।

যুক্তরাষ্ট্র এবিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও বুধবার এক রেডিও সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, তিনি আগামী সপ্তাহেই উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির শীর্ষনেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন। আর সেখানেই আন্তর্জাতিক পরিদর্শনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি।

তিনি বলেন, ‘এমাসে আমার পিয়ংইয়ং সফরে কিম উত্তর কোরিয়ার দুইটি উল্লেখযোগ্য পরীক্ষাগার মার্কিন পরিদর্শকদের জন্য খুলে দেওয়ার অঙ্গীকার করেছিলেন। আমরা আশা করি খুব শীঘ্রই ঘটনাটি ঘটতে চলেছে।’

কিম মিন-কি সাংবাদিকদের বলেন, দক্ষিণ কোরীয় ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস জানিয়েছে, উত্তর কোরিয়া দেশটির পুংগেই-রি পরমাণু পরীক্ষাগার ও সোহায়ে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকেন্দ্র মার্কিন পরিদর্শকদের জন্য প্রস্তুত করছে। এছাড়া, উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগের সাম্প্রতিক কর্মকা-ও এরকম একটা কিছু ঘটার দিকেই ইঙ্গিত দিচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি