মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জন্মদিন উপলক্ষে ম্যারাডোনার ভাস্কর্য উন্মোচন


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০১৮


ডেস্ক রিপোর্ট:৩০ অক্টোবর ছিল আর্জেন্টাইন ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনার জন্মদিন। জন্মদিন উপলক্ষে তার একটি ভাস্কর্য উন্মোচন করা হয়েছে।

আর্জেন্টিনার রাজধানীর বুয়েন্স আয়ারসে ম্যারাডোনার প্রথম পেশাদার ফুটবল ক্লাব আর্জেন্টিনা জুনিয়রসের পাশে তার এই ভাস্কর্য উন্মোচন করা হয়। ভাস্কর্যটির উচ্চতা ২ দশমিক আট মিটার। ভাস্কর্যটি ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়েছে।

১৯৮৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ম্যারাডোনার গোল করার মুহূর্তটিকে ভাস্কর্য আকারে ফুটিয়ে তোলা হয়েছে। কিংবদন্তি এই তারকার ভাস্কর্যটি তৈরি করেছেন ভাস্কর জর্জ মার্টিনেজ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি