বুধবার,২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির ধাক্কায় কাভার্ডভ্যান চালকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৮


ডেস্ক রিপোর্ট:কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো ঃ মজনু (৩২) নামের এক মিনি কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়েছে।

সে ফেণী জেলার ফুলগাজী জেলার কিছমত বিজয়পুর গ্রামের আবুল খায়েরের ছেলে।

জানা যায়, সোমবার (৫ নভেম্বর) ৪টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বসন্তপুর রাস্তার মাথায় মিনি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ম-৫১-৫৩৭২) চালক মজনু গাড়ি মেরামতের জন্য নামে। এসময় পিছনের দিক থেকে চট্টগ্রামগামী অজ্ঞাত একটি গাড়ি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু।

চৌদ্দগ্রাম থানার এসআই হাবিব ঘটনা নিশ্চিত করে জানান, নিহতের লাশটি উদ্ধার করে থানায় হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি