শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে হাঙ্গরের হামলায় যুবকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার উইটসানডে দ্বীপপুঞ্জের সিড হারবারের কাছে একটি ইয়টের অদূরে সোমবার সন্ধ্যায় সাঁতার কাটার সময় হাঙ্গরের হামলায় ৩৩ বছর বয়সী এক যুবক মারা গেছে।

আরএসিকিউ সিকিউ উদ্ধারকারী হেলিকপ্টারের এক মুখপাত্র বলেন, লোকটিকে দুজন চিকিৎসক ও একজন সেবিকা চিকিৎসা দিয়েছেন। তারা পাশের একটি নৌযানে ছিলেন। এরপর প্যারামেডিকসরা সেখানে পৌঁছান।

আক্রান্ত ব্যক্তিকে স্থানীয় সময় রাত আটটার দিকে জরুরি অস্ত্রোপচারের জন্য হেলিকপ্টারে করে ম্যাকেই বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পা ও হাতের কব্জিতে মারাত্মক ক্ষত হয়। গুরুতর জখম হওয়ার কারণে হাসপাতালে নেয়ার পরপরই সে মারা যায়।

সেপ্টেম্বরে গ্রেট ব্যারিয়ার রিফে অপর দুই পর্যটক হাঙ্গরের হামলার শিকার হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরই এ ঘটনা ঘটল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি