শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সৌদির প্রথম পরমাণু প্রকল্প উদ্বোধন করলে বিন সালমান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মত পরমাণু প্রকল্প চালু করছে সৌদি আরব। সোমবার একটি চুল্লির ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তবে এই চুল্লিটি গবেষণার কাজে ব্যবহৃত হবে বলে রিয়াদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিন সালমান দেশটির কিং আব্দুল আজিজ সিটি ফর সাইন্স এন্ড টেকনোলজি সফরে গিয়ে মোট ৭টি প্রকল্পের উদ্বোধন করেছেন। তার মধ্যে পুর্নব্যবহারযোগ্য জ¦ালানী, এটোমিক জ¦ালানী, পানি লবণমুক্তকরণ প্রকল্প, ঔষধ ও বিমান শিল্পও রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো হল, পরমাণু গবেষণা চুল্লি ও বিমান শিল্প উন্নতকরণ বলে দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে।

উল্লেখ্য, ইরানের হুমকি মোকাবেলায় নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে গত মার্চে পরমাণু অস্ত্র নির্মাণ কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছিলেন বিন সালমান। রিয়াদের পারমাণবিক বোমা তৈরির কোন পরিকল্পনা নেই তবে ইরান যদি বোমা বানায় তাহলে তৎক্ষণাত পারমাণবিক বোমা তৈরি করা হবে বলেও তিনি মার্কিন গণমাধ্যম সিবিএসকে জানিয়েছিলেন। আল-জাজিরা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি