মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » শেষপর্যন্ত রিয়াল বেটিসের বিপক্ষেই মাঠে নামছেন মেসি !!


শেষপর্যন্ত রিয়াল বেটিসের বিপক্ষেই মাঠে নামছেন মেসি !!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০১৮

স্পোর্টস ডেস্কঃ

সদ্যই চোট থেকে ফেরা মেসিকে মাঠে ফিরিয়ে আবারও চোটের ঝুঁকি নিতে চাচ্ছেন না ভালভার্দে। একটু সময় নিতে চান দলের প্রাণভোমড়াকে ঘিরে। এমনও তো নয় যে দলের মূল তারকাকে ছাড়া খাবি খাচ্ছে বার্সা। বরং মেসির শূন্যস্থানটা ভালোভাবেই পূরণ করেছেন সুয়ারেজ। তাছাড়া উরুগুয়ে তারকার হ্যাটট্রিকে মেসিকে ছাড়াই রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-১ গোলের এল ক্ল্যাসিকো জয় তুলে নিয়েছে কাতালানরা।

যদিও মেসিকে ছাড়া গোলের সুযোগ বড্ড বেশি হাতছাড়া করছে বার্সা। এদিকে ম্যালকমের গোলে ইন্টারের বিপক্ষে ড্র পেয়েছে ঠিকই, ম্যাচে ২৬টি সহজ সুযোগ মিস হয়েছে বার্সার। তার উপর আবার তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপে কৌতিনহো। তাই রিয়েল বেটিসের বিরুদ্ধেই মাঠে নামছে লিওনেল মেসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি