শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দীপিকাকে নিয়ে মুম্বাইয়ে ফিরলেন রণবীর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৮

ডেস্ক রিপোর্টঃ বিয়ে শেষে ইতালি থেকে মুম্বাইয়ে ফিরেছেন বলিউড তারকা রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। দীপিকাকে এদিন নিজের বাড়িতে নিয়ে গেছেন রণবীর।

রোববার সকালে এ দুই তারকা দম্পতিকে দেখতে মুম্বাই বিমানবন্দরে নেমেছিল ভক্তদের ঢল। বিমানবন্দরে দীপিকা–রণবীরের বিমান অবতরণ করে সকাল সোয়া আটটার দিকে।

এরপর সাড়ে আটটা নাগাদ তারা লাউঞ্জে বেরিয়ে এলে অপেক্ষায় থাকা অনুরাগীদের মধ্যে উৎসাহের বাঁধ ভেঙে যায়। নবদম্পতিকে শুভেচ্ছা জানান সবাই।

দীপিকার পরণে ছিল ক্রিম রঙের পোশাক। সঙ্গে লাল বেনারসি চাদর। সিঁথিতে সিঁদুর আর সোনার গয়নায় দীপিকাকে নতুনরূপেই দেখেছে সবাই। রণবীরের পরনে ছিল ক্রিম রঙের কুর্তার ওপর লাল বেনারসি প্রিন্টের জ্যাকেট।

ইতালির লেক কোমোয় গত বুধবার কোঙ্কনি মতে এবং বৃহস্পতিবার সিন্ধি মতে বিয়ে করেন দীপ-বীর। এরপর পরিকল্পনামাফিকই দেশে ফিরলেন তারা। বেঙ্গালুরু এবং মুম্বাইয়ে দুটো রিসেপশন দেওয়ার কথা রয়েছে তাদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি