ডেস্ক রিপোর্টঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সম্পদের হিসাব জমা না দেয়ার মামলায় মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক শেখ গোলাম মাহবুব এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না বিএনপির এই নেতা। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলার বিবরণীতে বলা হয়, ২০০১ সালের ১০ জুন তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো রফিকুল ইসলামকে সম্পদের হিসাব জমা দেয়ার নোটিশ দেন। কিন্তু তিনি সম্পদের বিবরণ জমা দেননি। এই অভিযোগে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা লিয়াকত হোসেন বাদী হয়ে ২০০৪ সালের ১৫ জানুয়ারি রফিকুলের বিরুদ্ধে উত্তরা থানায় মামলা করেন।


























































