সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বদি ও রানা মনোনয়ন পাচ্ছেন না : কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৮

ডেস্ক রিপোর্টঃ জরিপে এগিয়ে থাকা সত্ত্বেও বিতর্ক এড়াতে কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদি ও টাঙ্গাইলের আমানুর রহমান খান রানাকে এবার দলীয় মনোনয়ন দিচ্ছে না আওয়ামী লীগ। বিষয়টি নিশ্চিত করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান ।

কাদের বলেন, কক্সবাজারের সংসদ সদস্য বদি বিভিন্ন জরিপে বহু এগিয়ে। তবু বিতর্ক এড়াতে তাকে এবার মনোনয়ন দেয়া হচ্ছে না। ওই আসনে বদির স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

ওবায়দুল কাদের বলেন, টাঙ্গাইলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাও একাধিক জরিপে এগিয়ে। আপনারা চাইলে আমি জরিপের ফল দেখাতে পারি। তবু কনট্রভার্সি (বিতর্ক) এড়াতে আমরা এবার তাকে মনোনয়ন দিচ্ছি না। যদিও তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই। অভিযোগ তার ভাইদের বিরুদ্ধে। তিনি বলেন, আবদুর রহমান বদির বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো প্রমাণিত নয়। তবু আমরা তাকে এবার বাদ দিয়েছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি