বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আগামী ২৯ নভেম্বর ওয়ার্কার্স পার্টি নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে


আগামী ২৯ নভেম্বর ওয়ার্কার্স পার্টি নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৮

ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নির্বাচনী ইশতেহার আগামী ২৯ নভেম্বর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, ঐ দিন বেলা ১১টায় পার্টির কার্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে ওয়ার্কার্স পার্টির নির্বাচনী ইশতেহার তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে পার্টির সভাপতি ও ওয়ার্কার্স পার্টির নির্বাচন কমিটির চেয়ারম্যান রাশেদ খান মেননের সভাপতিত্বে পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা লিখিত ইশতেহারটি উপস্থাপন করবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি