মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি বার্সেলোনা


অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি বার্সেলোনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১১.২০১৮


ডেস্ক রিপোর্টঃ অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো বার্সেলোনাকে। শনিবার রাতে লা লিগার শীর্ষ এই দুই দলের লড়াই ১-১ গোলে ড্র হয়েছে।

বলের দখল, আক্রমণ সবদিক থেকে এগিয়ে থাকলেও প্রথমে গোল হজম করতে হয় বার্সেলোনাকেই। ৭৭ মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন দিয়েগো কস্তা। শেষ মুহূর্তে বার্সাকে রক্ষা করেন মেসি-দেম্বেলে জুটি। মেসির পাস থেকে গোল করে অ্যাথলেটিকোর পয়েন্টে ভাগ বসান দেম্বেলে।

১৩ ম্যাচ থেকে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি