সূত্র জানায়, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম দলীয় ভাবে ১১৬ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে। কিন্তু এই তালিকা প্রকাশ করা হয়নি। তবে বিএনপির সঙ্গে ৩০ আসন নিয়ে দর কষাকষি চলছে। এছাড়া জেএসডি ২৮, নাগরিক ঐক্য ৩০, কৃষক শ্রমিক জনতা লীগ ১২ এবং বিকল্প ধারা ৯ আসন চেয়েছে।
তবে বিএনপি গণফোরামকে ১০, জেএসডিকে ৬, কাদের সিদ্দিকীর কৃষক-শ্রমিক-জনতা লীগকে ৩, মাহমুদুর রহমান মান্নান দল নাগরিক ঐক্যকে ১টি আসন দিতে চায়। এই ২০ আসনে যদি তারা রাজি না হন তাহলে আরো ৫টি আসনে ছাড় দিতে পারে বিএনপি।
আলোচনা চলছে। ধাপে ধাপে অগ্রগতি হচ্ছে বলে জানান এক নেতা। বিএনপির এই নেতা জানান, তারা ২০ দলীয় জোটের ২৩ শরীক ও ঐক্যফ্রন্টের ৫ দল মিলে ২৮ দলকে সর্বমোট ৬৫ থেকে ৭০ আসন ছাড়তে চায়।
ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আলোচনা চলছে। আসন ভাগাভাগি নিয়ে কথা হচ্ছে। হাতে সময় আছে। তবে আমরা চেষ্টা করছি চলতি সপ্তাহের মধ্যে ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

























































