শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্ত্র পরিষ্কারের সময় নিজের গুলিতে নিহত এক ইরানী জেনারেল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৮

 

ডেক্স রিপোর্টঃ ইরানে উত্তর-পূর্বাঞ্চলের একটি স্পর্শকাতর নিরাপত্তা এলাকার সেনাঘাঁটির বিপ্লবী বাহিনীর কমান্ডার জেনারেল কুদরতুল্লাহ মানসুরি অস্ত্র পরিষ্কার করার সময় ভুলবসত নিজের মাথায় একটি গুলি করে ফেলেন। পরবর্তীতে গুরুতর অবস্থা হাসপাতালে নেয়া হলে মৃত্যুবরণ করেন। ইরানের বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

ইরনা জানিয়েছে, আশির দশকে ইরাক-ইরান যুদ্ধে এ জেনারেল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত লাগোয়া দেশটির পূর্বাঞ্চলে বিশে^র সবচেয়ে বেশী আফিম চাষ হয়।

এজন্য সীমান্ত বাহিনীর সাথে মাদক পাচারকারীদের প্রায়ই সংঘর্ষ লেগে থাকে। এছাড়া এ অঞ্চলে কয়েকটি বিচ্ছিন্নতাবাদি ও সুন্নী সংগঠন সরকার বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয় রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি