ডেক্স রিপোর্টঃ নির্বাচনের আগে বিটিভিতে দলীয় প্রধানদের আনুষ্ঠানিক ভোটের ভাষণ দেওয়ার রেওয়াজ ছিল। কিন্তু এবার সে রেওয়াজ ভাঙছে ইসি। ফলে দলীয় প্রধানদের এবার ভাষণ দেওয়া হচ্ছে না।
৩০ ডিসেম্বরের ভোটের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার বন্ধ হচ্ছে আজ।
সে হিসেবে প্রচার চালানোর জন্য আজ মধ্যরাত পর্যন্ত সময় আছে।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এ নিয়ে ইসির কোনো নির্দেশনা নেই। তাই বিটিভিতে দলীয় প্রধানদের ভাষণ হবে না। ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে আনুষ্ঠানিক প্রচারের অংশ হিসেবে বিটিভিতে বিগত প্রতিটি নির্বাচনেই প্রচার করা হত দলীয় প্রধানদের ধারণ করা ভাষণ। এটা রেওয়াজে পরিণত হয়েছিল।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯টি নিবন্ধিত দল ও স্বতন্ত্র মিলিয়ে ১৮শ’র বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও নির্বাচন কমিশনের নীরবতায় এবার বিটিভিতে ভোটের ভাষণ প্রচার হচ্ছে না।























































