বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা। মুফতি আবু রায়হানের কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সকাল ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। শপথ বাক্য পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রীসহ নতুন সংসদ সদস্যরা শপথবাক্য পাঠ করেন। ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার হিসেবে সংবিধান অনুযায়ী নিজেই নিজের শপথ নেন।

এর আগে গত মঙ্গলবার নতুন নির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচিতরা শপথ না নিলে ৯০ দিনের মধ্যে তাদের আসন শূন্য হবে। ওই আসনে ফের উপনির্বাচন হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি