সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৯৯ শতাংশ ভোট পেয়েছেন শেখ হাসিনাসহ ৬ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ২৬০টি আসনে প্রার্থী দিয়ে ২৫৭টিতে জয়ী হয়েছে। শুধু আসনসংখ্যা নয়, বিজয়ী প্রার্থীদের ভোটের হিসাব নিকাশ আর ভোটের ব্যবধানে অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়েছে।

৯৯ শতাংশ ভোট পাওয়ার তালিকায় আছেন ৬ জন প্রার্থী এবং ৮০-৯০ শতাংশ ভোট পাওয়ার তালিকায় ৮৯ জন। ৭০-৭৯ শতাংশ ভোট ৪৫ জন, ৬০-৬৯ শতাংশ ২৮ জন, ৫০-৫৯ শতাংশ ১৮ জন এবং ৩০-৪৯ শতাংশ ভোট পাওয়ার তালিকায় আছেন ৬ জন।

৯৯ শতাংশ ভোট যারা পেয়েছেন, তাদের মধ্যে সবার আগে আসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। শেখ হাসিনা এবার পেয়েছেন ৯৯ শতাংশ ভোট, যা ২০০৮ সালের নির্বাচনে পেয়েছিলেন ৯৭ শতাংশ ভোট। অন্য ৫ জন হচ্ছেন সিরাজগঞ্জ-১ আসনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, গোপালগঞ্জ-১ আসনে ফারুক খান, গোপালগঞ্জ-২ আসনে শেখ ফজলুল করিম সেলিম, মাদারীপুর-১ আসনে নূর-ই-আলম চৌধুরী লিটন, শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপু।

বেশির ভাগ আসনে আওয়ামী লীগে জয়ী প্রার্থীদের সঙ্গে বিএনপি এবং ঐক্যফ্রন্টের পরাজিতদের ভোটের ব্যবধান লাখের ওপরে। সবচেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা.মো. এনামুর রহমান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি