ডেক্স রিপোর্টঃ কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকা থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। শনিবার (১২ জানুয়ারি) সকালে হ্নীলা মাঈন উদ্দিন কলেজের পাশ থেকে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির নামপরিচয় পাওয়া যায়নি।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ গণমাধ্যমকে বলেছেন, হ্নীলা মাঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের পাশে মরদেহ দু’টি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটও পাওয়া যায়। তবে তাদের নামপরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
























































