শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশী পিস্তলসহ একজন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০১.২০১৯

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকা থেকে বিদেশী পিস্তলসহ মোঃ সুরুজ মিয়া (৪০) নামের একজনকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক হওয়া মোঃ সুরুজ মিয়া একই ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের মৃত. আব্দুল আজিজের ছেলে।

বুধবার ভোর সোয়া ৪ টায় র‌্যাব এ অভিযান পরিচালনা করে।

কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ এর উপ-পরিদর্শক(এসআই) সাদেকুর রহমান জানান, ভোরে রাস্তায় র‌্যাবের একটি টিম টহল দিচ্ছিল । এমন সময় গাছবাড়িয়া সড়কে সুরুজ মিয়ার দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলার পক্রিয়া চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি