বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পদ্মা সেতুর ১ হাজার ৫০ মিটার দৃশ্যমান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০১.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ষষ্ঠ স্প্যান বসানো হয়েছে। বুধবার সকালে ৩৬ ও ৩৭ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হয়। এটি বসানোয় জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ৯০০ মিটার দৃশ্যমান হয়েছে। আর মাওয়া প্রান্তসহ পদ্মা সেতুর ১ হাজার ৫০ মিটার দৃশ্যমান হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়াড থেকে জাহাজে করে স্প্যানটি জাজিরায় আনা হয়। স্প্যানটি আরো পূর্বে বসানোর প্রস্তুতি ছিল কর্তৃপক্ষের। কিন্তু নাব্যতা সঙ্কটের কারণে তা সম্ভব হয়নি। তিন হাজার টন ওজনের স্প্যান নিয়ে বিশাল ভাসমান ক্র্যানটি যাওয়ার মতো পানি নদীতে ছিল না।

প্রকৌশলীরা জানান, কিছুদিন ধরে দিনরাত পদ্মা সেতুর চ্যানেলে নাব্যতা ফেরাতে ড্রেজিং করা হয়েছে। চায়না মেজর ব্রিজ কোম্পানির তিনটি ড্রেজার এবং স্থানীয় আরো চারটি ড্রেজারসহ সাতটি ড্রেজার দিয়ে পদ্মায় নাব্যতা ফিরিয়ে আনা হয়েছে।

আরো পড়ুন : সৈয়দ আশরাফের ছোট ভাইয়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

দায়িত্বশীল এক প্রকৌশলী জানান, মাঝেরচর নামের বিশাল চর কেটে সেতুর জন্য যে চ্যানেল করা হয়েছিল, তার প্রায় পুরোটাতে ব্যাপকভাবে পলি জমেছিল। একরকম নতুন করে চ্যানেল কাটার মতোই আবার ড্রেজিং করতে হয়েছে। অব্যাহত ড্রেজিংয়েও চ্যানেলটিতে নাব্যতা ফিরে না আশার কারণে মধ্য জানুয়ারিতে যে ৬ এফ নম্বর স্প্যান স্থাপনের কথা ছিল, তা সম্ভব হয়নি। এখন নাব্য ফিরে আসায় ৬ষ্ঠ স্প্যান বসানো হয়েছে। ফেব্রুয়ারিতে আরো স্প্যান বসানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি