ডেক্স রিপোর্টঃ
চীনের নববর্ষ উপলক্ষে দেশটির জনগণ ও সরকারের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সরকারের কাছে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান বলে নিশ্চিত করেছে ঢাকার চীন দূতাবাস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা নববর্ষ উপলক্ষে পাঠানো বার্তায় বলেন, বাংলাদেশ সরকার ও আমার পক্ষ থেকে চীনা নববর্ষ উপলক্ষে চীনের জনগণ ও সরকারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। উভয় দেশ যৌথভাবে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশ-চীন উভয় দেশের জনগণের মধ্যে ঐতিহাসিক সাংস্কৃতিক বন্ধন রয়েছে। নতুন বছরের শুরুতে চীনের জনগণ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছি।
























































