বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নবম ওয়েজবোর্ড নিয়ে গঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু


নবম ওয়েজবোর্ড নিয়ে গঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন-ভাতা বাড়াতে নবম ওয়েজবোর্ড নিয়ে বৈঠকে বসেছেন সাত মন্ত্রী। শনিবার সকালে তথ্য মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উপস্থিত কমিটির অন্য সদস্যরা হলেন—শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ন, তথ্যমন্ত্রী ড. মো. হাছান মাহমুদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রধান করে সাত সদস্যের এই কমিটি করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সরকারের শেষ সময় কমিটি করা হয়েছিল, মন্ত্রী পরিবর্তন হয়ে যাওয়ায় ওই কমিটি পুনর্গঠন করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি