শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টেকনাফে বন্দুকযুদ্ধে দুইজন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ টেকনাফে দুই দল ইয়াবা কারবারীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি দেশিয় তৈরি অস্ত্র ও ৪ হাজার ইয়াবার ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ জানুয়ারি) ভোরে টেকনাফের হোয়াইক্যং এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত দুই মাদকবিক্রেতা হলেন- রুবেল ও রফিক।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ভোরে টেকনাফের হোয়াইক্যং এলাকায় দুই দল ইয়াবা কারবারীদের ‘বন্দুকযুদ্ধে’র খবর পেয়ে স্থানীয়রা থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় দু’টি মরদেহ পড়ে আছে। এ সময় আশ-পাশে তল্লাশি চালালে দুইটি দেশিয় তৈরি অস্ত্র ও চার হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

ওসি পুলিশের ধারণা, ইয়াবার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে তাদের মধ্যে গুলিবিনিময়ে দুইজন মারা যায়। মরদেহ দু’টি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি