মঙ্গলবার,১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০১৯

স্টাফ রিপোর্টারঃ
বিপিএলের সোমবারের খেলায় দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে খুলনা টাইটান্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

আসর থেকে এরই মধ্যে ছিটকে গেছে খুলনা। তবে বাকি ম্যাচগুলো জিতে কিছুটা মুখরক্ষা করতে চাইবে দলটি।

অন্যদিকে শীর্ষ চারের চতুর্থ দল কুমিল্লা। তবে তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স। ফলে পরবর্তী পর্ব নিশ্চিত করতে নিজেদের বাকি ম্যাচগুলোতেও ভালো করতে হবে ইমরুল কায়েসের দলকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি