ডেক্স রিপোর্টঃ আওয়ামী লীগ রংপুর জেলা কমিটির আইনবিষয়ক সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা হত্যা মামলায় হত্যায় স্ত্রী দীপার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার দুুপরে আদলত এ রায় ঘোষণা করেন। গত সোমবার যুক্তিতর্ক শেষ হলে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এ বি এম নিজামুল হক আগামী ২৯ জানুয়ারি মঙ্গলবার চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন।























































