মঙ্গলবার,২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রেক্সিট নিয়ে ফের ইইউ নেতাদের সঙ্গে বসবেন তেরেসা মে।


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ ব্রেক্সিট ইস্যুতে ভোটে জয়ী হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। ব্রিটিশ সাংসদরা তার প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন।

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) নেতাদের সঙ্গে এ বিষয়ে আবারও আলোচনায় বসবেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার মোট সাতটি সংশোধনীর প্রস্তাবের পক্ষে ভোট হয় ব্রিটিশ পার্লামেন্টে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল জ্যেষ্ঠ টরি নেতা স্যার গ্রাহাম ব্র্যাডির প্রস্তাবিত সংশোধনীটি।

মঙ্গলবার ভোটের আগে দেয়া এক বক্তব্যে মে জানান, তিনি ইইউর সঙ্গে নর্দার্ন আয়ারল্যান্ড ব্যাকস্টপ পরিকল্পনা নিয়ে পুনরায় আলোচনার চেষ্টা চালাবেন।

বিতর্কিত ব্যাকস্টপ পরিকল্পনা নিয়ে ফের আলোচনা করতে ব্রাসেলস যাবেন। তবে ইইউ আগেই জানিয়েছে, তারা এ বিষয়ক চুক্তি পাল্টাবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি