মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেসির জোড়া গোলে কোনোমতে পয়েন্ট বাঁচালো বার্সা।


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৯


ডেক্স রিপোর্টঃ আবারও বার্সার ত্রাতা হলেন অধিনায়ক লিওনেল মেসি।

শনিবার রাতে মেসির জোড়া গোলে কোনোমতে রক্ষা পেলো কাতালানরা।

ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়েছিল বার্সা।

জয় না পেলেও ড্রয়ে তুষ্ট থাকতে হলো বার্সাকে।

২-০ তে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। আর সেই দুটো গোলই পরিশোধ করেন আর্জেন্টাইন স্টার মেসি।

এদিন ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ কোনোমতে পয়েন্ট বাঁচলো বার্সার। বার্সার হয়ে জোড়া গোল করেছেন মেসি। ম্যাচের ২৪ মিনিটে ভ্যালেন্সিয়ার হয়ে প্রথম গোল করেন কেভিন গ্যামেইরো। ডিবক্সের মাঝ বরাবর থেকে ডান পায়ের তার দুর্দান্ত শট ছুঁতেই পারেননি বার্সার গোলরক্ষক মার্ক আন্দ্রে স্টেগান।

তবে গোল পরিশোধে মরিয়া হতে দেখা যায়নি মেসির দলকে।

উল্টো ম্যাচের ৩২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ব্যবধান বাড়িয়ে নেয় ভ্যালেন্সিয়া।

স্পট কিক থেকে বার্সার জালে বল জড়ান ড্যানিয়েল পারেয়ো।

প্রথমার্ধেই ২ গোল হজম করে নেয়ার বার্সার কাণ্ডারী হন মেসি।

মেসির আক্রমণে তটস্থ হয়ে পড়ে ভ্যালেন্সিয়ার রক্ষণভাগ।

৩৯ মিনিটে বক্সের মধ্যে বার্সার নেলসন সেমেদোকে ফাউল করে বসেন বার্সার টনি ল্যাটো।

ফলাফল বার্সার পক্ষে পেনাল্টি। পেনাল্টি থেকে ব্যবধান কমান মেসি। ২-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে এসে ম্যাচের ৬৪ মিনিটে দুর্দান্ত গোলে বার্সাকে সমতায় ফেরান মেসি।

আর্তুরো ভিদালের পাস থেকে বল পেয়ে বাম পায়ের দারুণ শটে ভ্যালেন্সিয়ার জালে বল জড়ান মেসি।

খেলার বাকিটা সময় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সা ও ভ্যালেন্সিয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি