শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রেমিকার আত্মহত্যা, অতঃপর যা করলেন প্রেমিক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৯

ডেক্স রিপোর্টঃ

প্রেমিকা আত্মহত্যার পরদিনই বাড়ি থেকে উদ্ধার হল প্রেমিকের ঝুলন্ত লাশ। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মীরপুরে। মৃতের নাম রামপ্রসাদ পুরকাইত।

দক্ষিণ বারাসত কলেজের ইংরেজি অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল রামপ্রসাদ পুরকাইত।। তার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল সুভাস গ্রামের বাসিন্দা সেন্ট পলস কলেজের ছাত্রী সুলতা সর্দারের।
জানা গেছে, রামপ্রসাদ প্রথমে সেন্ট পলস কলেজে ভর্তি হয়েছিল। সেখানেই দুজনের পরিচয়। দুই পরিবারের মধ্যে বিয়ের কথাও চলছিল।

কিন্তু সম্প্রতি সুলতার পরিবারকে কেউ জানায় যে রামপ্রসাদের ব্লাড ক্যান্সার রয়েছে। তারপরই সুলতার পরিবার এই বিয়েতে বেঁকে বসে। সম্পর্কের টানাপোড়েনের জেরে বৃহস্পতিবার বাড়িতেই গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সুলতা। শুক্রবার সকালে এই খবর জানতে পারে রামপ্রসাদ।

রামপ্রসাদের পরিবার সূত্রে জানা যায়, তারপর থেকেই মনমরা হয়ে পড়েছিল ওই যুবক। এরপরই শুক্রবার সন্ধ্যায় নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় রামপ্রসাদকে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি