শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ মালয়েশিয়ায় বুলডোজারের আঘাতে শরীফ (৩২) নামে এক বাংলাদেশি শ্রমিক প্রাণ হারিয়েছেন।

গত শুক্রবার রাতে কুয়ালালামপুরের জালান ইমাস চানসোলিন এলাকায় একটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের সময় বুলডোজারের আঘাতে তার মৃত্যু হয়।

পুডু ফায়ার ও রেসকিউ স্টেশন অপারেশন্স কমান্ডার মোহাম্মদ জয়নুল আবদুল্লাহ জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এরপর শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুয়ালালামপুর হাসপাতালে নেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি