বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাজধানীর উত্তরায় মাইক্রোবাসের ধাক্কায় ইত্তেফাক সাংবাদিকের মেয়ে নিহত


রাজধানীর উত্তরায় মাইক্রোবাসের ধাক্কায় ইত্তেফাক সাংবাদিকের মেয়ে নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর উত্তরায় মাইক্রোবাসের ধাক্কায় একজন স্কুলছাত্রী নিহত।নিহতের নাম ফাইজা তাহসিনা সূচি।  আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

নিহত ফাইজা তাহসিনা সূচি উত্তরার মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা দৈনিক ইত্তেফাক পত্রিকার সাব-এডিটর ও সিনিয়র সাংবাদিক ফাইজুল ইসলাম।

দুর্ঘটনার পর সূচিকে উদ্ধার করে উত্তরার বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে নেয়া হলে কর্তব্যব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি