শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইন্দোনেশিয়ায় প্রায় দুইশো বাংলাদেশিকে উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ ইন্দোনেশিয়ায় প্রায় দুইশো বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার সুমাত্রা দ্বীপের মেদান শহরের একটি ‘শপহাউস’-এ গাদাগাদি করে থাকা অবস্থায় ১৯২ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে তাদের সন্ধান পায়। এদের বেশিরভাগের বয়স ২০ এর কোটায়। দোতলা ভবনটিতে তারা খাবারের অভাবে দিন কাটাচ্ছিল।

কর্তৃপক্ষ বলছে, তাদের বিশ্বাস তারা বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া এসেছে। কয়েক মাস ধরে তারা মালয়েশিয়ায় যাওয়ার জন্যই এখানে অপেক্ষা করছে। ধারণা করা হচ্ছে, তারা নৌকায় করে পৌঁছেছে।

তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। এখনো তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে অভিবাসন কর্তৃপক্ষ। এরপরই তাদের ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি