ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাঠালিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকালে দুই সন্তানের জননী গৃহবধু শাকিলা জাহান গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জেলা মর্গে প্রেরণ করেছেন।
জানা গেছে, উপজেলার কাঠালিয়া গ্রামের বাহারাইন প্রবাসী সৈয়দ রেজাউল করীমের সাথে ১০ বছর আগে বিয়ে হয় শাকিলা জাহানের। তাদের দুইটি পুত্র সন্তান রয়েছে। এলাকাবাসি জানান, পারিবারিক কলহের জেরে শুক্রবার ঘরের ভিতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই দুই সন্তানের জননী।
এ বিষয়ে ওসি(তদন্ত) রাজু আহম্মেদ বলেন, দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।


























































