শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে পরবর্তী বৈঠক পাকিস্তানে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্র ও সশস্র গোষ্ঠী তালেবানের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে বৈঠক আগামী মঙ্গলবার পাকিস্তানে অনুষ্ঠিত হবে। আফগানিস্তানে চলা ১৭ বছরের যুদ্ধের বিষয়ে রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে এ আলোচনার আয়োজন করা হচ্ছে।

এর আগে কাতার ও সংযুক্ত আরব আমিরাত আমেরিকার বিশেষ প্রতিনিধিদের সাথে তালেবানের বৈঠকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল।

আমেরিকার ও তালেবানদের মধ্যে শেষ বৈঠকটি হয়েছিল কাতারের রাজধানী দোহায়। সে বৈঠকে দুই পক্ষই একটি কাঠামোর বিষয়ে সম্মতি দিয়েছিলেন যাতে তালেবানরা সন্ত্রাসবিরোধী কার্যক্রম বন্ধ করলে মার্কিন সৈন্য সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়।

তালেবানদের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিত বুধবার বলেন, পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে আগামী ১৮ ফেব্রুয়ারি ইসলামাবাদে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি