রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইমরান খানের সমর্থনে মাঠে নামলেন আফ্রিদি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলা বয়কট করা উচিত ভারতের। এমন দাবি গোটা ভারতের। তালিকায় নাম রয়েছে কয়েকজন ভারতীয় ক্রিকেটারেরও। এর মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি।

ইমরান খান বলেছিলেন, পুলওয়ামায় নাশকতার পেছনে পাকিস্তানের কোনও ভূমিকা নেই। প্রতিশোধের বশে ভারত যেন কোনো পদক্ষেপ না নেয়, সে বিষয়ে সতর্কও করে দেন। এরপর ভারত-পাকিস্তান ম্যাচ খেলা হবে কি না, সেই নিয়ে কোনও তিনি মন্তব্য না করলেও, দেশের প্রধানমন্ত্রীর বিবৃতির এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আফ্রিদি।
সেই সঙ্গে লেখেন, ‘‌একদম স্বচ্ছ ও সহজবোধ্য বিবৃতি।’‌ তিনি যে ইমরানের প্রতি কতটা অনুগত এটা বোঝাতেই কি আফ্রিদি এতটা তৎপরতা দেখিয়েছেন?‌ নাকি চাইছেন নিজের দেশকে আড়াল করতে?‌ আফ্রিদির অন্ধ সমর্থন দেখে এমনটাই গুঞ্জন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‌‌



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি