বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ নয়জনই আইসিইউতে


পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ নয়জনই আইসিইউতে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ নয়জনকেই আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে। আজ রবিবার এ তথ্য জানান শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।

তিনি আরো জানান, তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় কাউকেই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না ।

আইসিইউতে ভর্তি নয়জন হলেন- আনোয়ার হোসেন (৪৫) বার্ন ২৮ ভাগ, রেজাউল করিম (২১) বার্ন ৫১ ভাগ, মো. সোহাগ (২২) ৬০ ভাগ, জাকির হোসেন (৩৫) বার্ন ৩৫ ভাগ, মোজাফফর হোসেন (৩২) ৩০ ভাগ, মাহমুদ হক (৫৭) বার্ন ১৩ ভাগ, মো. সেলিম (৪৫) বার্ন ১৪ ভাগ, মো. হেলাল (১৮) বার্ন ১৬ ভাগ, মো. সালাউদ্দিন(৩৫) বার্ন ১০ ভাগ।

ডা. সামন্তলাল সেন বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দেখতে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন ইউনিটে এসছিলেন। এসময় তিনি রোগীদের ৫০ হাজার টাকার অনুদান দেন। আজ (রবিবার) দুপুরে আহতদের দেখতে আসবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর আহতদের স্বজনদের হাতে এই অনুদানের টাকা দেওয়া হবে।’

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় হাজী ওয়াহেদ মঞ্জিলসহ পাঁচটি ভবনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ৬৭ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি