বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ঢাকা বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু : ২ দিনব্যাপী ভোটগ্রহণ


ঢাকা বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু : ২ দিনব্যাপী ভোটগ্রহণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৯


ডেস্ক রিপোর্টঃ

এশিয়ার বৃহত্তম বার খ্যাত ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০১৯-২০২০ মেয়াদের নির্বাচনের টানা দুই দিনব্যাপী ভোটগ্রহণ আজ বুধবার সকাল ৯টায় শুরু হয়েছে।

আজ বুধবার ও কাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে এ ভোটগ্রহণ চলবে।

এবারে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৭ হাজার ৮৯৭ জন আইনজীবী। এ নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বারের সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাদল।

দুইদিন ভোটগ্রহণ শেষে গণনা ও ফল ঘোষণা করা হবে। বিগত বছরগুলোর নির্বাচনে দেখা গেছে এখানে প্যানেলভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। একটি সাদা প্যানেল অপরটি নীল প্যানেল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও সমমনাদের সমর্থনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিতদের হচ্ছে সাদা প্যানেল। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনাদের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল।

এবার মোট মোট ২৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫৪ জন প্রার্থী। সাদা প্যানেলে নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে গাজী মো: শাহ আলম এবং সম্পাদক পদে মো: আসাদুজ্জামান খান (রচি)।

নীল প্যানেলে সভাপতি পদে মো: ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো: হোসেন আলী খান হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি