বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কক্সবাজারে পরিবারের দ্বন্ডের শিকার শিশু নুরী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৯

 

ডেস্ক রিপোর্টঃ দুই পরিবারের দ্বন্ডের শিকার ছোট্ট শিশু। কক্সবাজারে পারিবারিক বিরোধের জেরে ৯ বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার হয়ে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে ভর্তি চতুর্থ শ্রেনির ছাত্রি সাদিয়া সুলতানা নুরী। অভিযোগ শহরের ফদনার ডেইল এলাকায় এক প্রতিবেশীর সাথে বিরোধ চলে আসছে নূরীর পরিবারের। এর জেরে নির্যাতন চালানো হয় ছোট্ট শিশু সাদিয়া সুলতানা নূরীর ওপর। তার শরীরে রয়েছে নির্মম নির্যাতনের চিহ্ন।

সাদিয়া সুলতানা নূরী বলেন, বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রথমে আমাকে মুখ বেঁধে নিয়ে যায়। তারপর রড ও আগুনের ছ্যাকা দিয়ে আমাকে নির্যাতন করে।

নূরীর বাবা-মা রিয়াজ আহমদ ইলিয়াছ ও রোজিনা বেগমের দাবি, তাদের সাথে বিরোধের প্রতিশোধ নিতে ছোট্ট শিশুটির উপর নির্যাতন চালান প্রতিপক্ষ রফিকের পরিবার।

নূরীর বাবা বলেন, আমার স্ত্রীর সাথে তাদের ঝগড়া ছিলো সেই কারণে, তারা আমার মেয়ের উপর এই অমানবিক অত্যাচার করেছে। রড পুড়িয়ে গায়ে ছ্যাকা দিয়েছে, এমন অন্যায়ের বিচার চাই।

বিষয়টি অস্বীকার করেছে অভিযুক্তরা। অভিযুক্ত আফছার মিয়া বলেন, তাদের নামে নূরীর মা রোজিনা বেগম নিয়মিত মামলা করে আসছেন। নতুন মামলা করতেই নিজের সন্তানকে পিটিয়ে অন্যকে ফাঁসাতে চাইছেন তিনি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, মাদক চোরাচালান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রæতা চলছে। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। শিশু নূরীকে নির্যাতনের ঘটনায় চারজনকে আসামী করে মামলা হয়েছে থানায়। ইকবাল হোসেন আরো বলেন, যারা এই বাচ্চার উপর অমানবিক অত্যাচার করেছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি