সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মাটি ও মানুষের কথা ভেবে পরিকল্পনা নিতে হবে : প্রধানমন্ত্রী


মাটি ও মানুষের কথা ভেবে পরিকল্পনা নিতে হবে : প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাটি ও মানুষের কথা ভেবে পরিকল্পনা নিতে হবে।

শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-বাংলাদেশের (আইইবি) চার দিনব্যাপী ৫৯তম কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

স্বল্প খরচে দেশের উন্নয়নে কৌশল নির্ধারণে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা রয়েছে।

এর আগে আইইবি’র নেতৃবৃন্দ কনভেনশন সম্পর্কে সংবাদ সম্মেলনে ‘প্রতিবছরের মতো এবারও আনন্দঘন পরিবেশে চার দিনব্যাপী কনভেনশনের আয়োজন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচি ও সেমিনারের মধ্য দিয়ে মঙ্গলবার এ অনুষ্ঠান শেষ হবে।

সংবাদ সম্মেলনে আইইবির সভাপতি ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী মো. মনজুরুলল হক মঞ্জু, প্রকৌশলী এমএন সিদ্দিক, প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী নজরুল ইসলাম, প্রকৌশলী কাজী খায়রুল বাশার, প্রকৌশলী আবুল কালাম হাজারী, প্রকৌশলী মামুনুর রশিদ এবং আইইবির ঢাকা সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী ওয়ালিউল্লাহ সিকদার প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি