বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » চকবাজারে আগুন : ডিএনএ টেস্টে নিহত ১১ জনের পরিচয় শনাক্ত


চকবাজারে আগুন : ডিএনএ টেস্টে নিহত ১১ জনের পরিচয় শনাক্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুনের ঘটনায় ডিএনএ টেস্টের মাধ্যমে আরও ১১ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। আজ বুধবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রুমানা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

রুমানা আক্তার জানান, বুধবার বেলা সাড়ে ১১টায় সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন নিহত হয়। এর মধ্যে ৪৮ জনের লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাকি ১৯ জনের পরিচয় শনাক্ত করতে ২১টি পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে ১১ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি