শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারত সীমান্তে পাকিস্তান সেনাদের আবারও হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাম্মীরে পাকিস্তান সেনারা ফের হামলা চালিয়েছে।এরপর ভারতের পক্ষ থেকে হামলার জবাব দিলে দুপক্ষের মধ্যে তুমুল গোলাবর্ষণ হয় বলে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে।

ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পাকিস্তানের সেনারা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী শহর রাজৌরিতে হামলা চালায়।রাজৌরির নওশেরা ও সুন্দরবানী এলাকায় ভারী গোলা ও বোমা বর্ষণ করে পাকিস্তান সেনারা।

এর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা।এসময় দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সীমান্তের ৫ কিলোমিটার এলাকাজুড়ে যতগুলো স্কুল আছে সবগুলো বন্ধ করে দেয়া হয়।

এ ঘটনায় হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি