বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে


রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার সকাল ৭টার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে আজ ভোর সাড়ে ছয়টার দিকে মহাখালীর কড়াইল বস্তিতে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ৬টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তারা কাজ শুরু করেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি