স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর মধ্যপাড়ায় শুক্রবার দিবাগত রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে খুন করেছে পাষন্ড স্বামী।
শনিবার সকালে পালিয়ে যাওয়ার সময় নবীনগর থানা পুলিশ ওই ঘাতক স্বামী হাসেম (২৫) কে আটক করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য জেলা মর্গে প্রেরণ করে।
পুলিশ ও এলাকাবাসির সূত্রে জানা যায়, ৪ মাস পূর্বে উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের তারা মিয়ার ছেলের সাথে একই ইউনিয়নের দোপাকান্দা গ্রামের মৃত নূরুল ইসলামের মেয়ে রীতা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো। এরই জের ধরে শুক্রবার রাতে ওরশে যাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশে লাউ গাছের মাঁচার নিচে ফেলে রাখে ঘাতক স্বামী।
এই বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল বলেন, মৃতদেহ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


























































