ডেস্ক রিপোর্ট :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ভেরিফাইড ফেসবুক পেজ ও ই-মেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে। ইতোমধ্যে তার ই-মেইল আইডি উদ্ধার করা হলেও গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ফেসবুক আইডি উদ্ধার করা সম্ভব হয়নি।
গত শুক্রবার সকালে এ আইডি হ্যাকড হয় বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দীন।
তিনি জানান, প্রতিমন্ত্রীর ই-মেইলটি ইতিমধ্যে পুনরুদ্ধার হয়ে গেছে। এখন ফেসবুক পেজ পুনরুদ্ধারের চেষ্টা চলছে। প্রতিমন্ত্রীর ফেসবুক পেজ থেকে কোনো স্ট্যাটাস পেলে তা যাচাই ছাড়া গ্রহণ না করতে অনুরোধ করা হয়েছে।
এদিকে গত সপ্তাহে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ভেরিফাইড ফেসবুক আইডি হ্যাকড করার পর থানায় জিডি করা হয়।























































